
আজ রবিবার বিকেল আনুমানিক ৪ টার সময় বগুড়া জেলা দুপচাঁচিয়া উপজেলার শেরপুর গ্রামের মোঃ শিপন ইসলাম (১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ।
শিপন তার নিজ ঘরে গলায় ফাঁস দেয় । এ সময় বাহিরে থেকে লোকজন দেখতে পেয়ে দরজা ভেঙ্গে তাকে বের করেন। তারপর তাকে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত শিপন উপজেলার শেরপুর গ্রামের সাহা পাড়ার মোঃ রশিদুল ইসলাম শান্ত এর ছেলে এবং ব্যবসায়ী মোঃ আবুল হকার এর নাতি ।
পরিবারের লোকজন এবং গ্রামবাসী জানায় বেশ কয়েকদিন যাবৎ সে রাগান্বিত অবস্থায় থাকত । তাকে জিজ্ঞেস করলে সে বলতো তাকে মোবাইল ফোন কিনে দিতে । তার বাবা তাকে বলে কিছু দিন পর তাকে কিনে দিবে কিন্তু সে কিছুতেই মানতে ছিলোনা এসব নিয়ে রাগ অভিমান করে সে আত্মহত্যা করেন।
দুপচাচিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন