ভূরুঙ্গামারীতে চ্যাম্পিয়ন অব চেঞ্জ (সিওসি) সেশন পরিচালিত হয়।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে গত ১১/০২/২০২৫ ইং চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রজেক্ট - মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আওতায় কিশোরী দলে বাল্যবিবাহ প্রতিরোধ ও বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সিওসি সেশন পরিচালিত হয়। কিশোরী দলে মোট ২০ টি সেশন পরিচালিত হবে। সেশন শেষে অংশগ্রহণকারী প্রত্যেকে জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট বিতরণ করা হবে। উক্ত সেশন পরিচালনা করেন ইয়ুথ চ্যাম্পিয়ন মোছাঃ মিষ্টি খাতুন। উক্ত সেশনে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম - ফিল্ড ফ্যাসিলিটেটর, সিএনবি প্রজেক্ট - এমজেএসকেএস।