বগুড়া প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ বগুড়া। মাদক কারবারি জসিম উদ্দিন (৩০) রংপুরের হারাগাছ থানার মিনাজ-বাজারের ভুট্টু মিয়ার ছেলে। তিনি দিনাজপুর হাকিমপুরের মধ্য বাসুদেবপুর এলাকায় বসবাস করতেন।
গতকাল বৃহস্পতিবার র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, জয়পুরহাটের পাঁচবিবি থানায় ২০২০ সালে জসিমের বিরুদ্ধে মাদক মামলা দায়ের হয়। তার বিরুদ্ধে ১০ বছরের কারাদন্ডাদেশ দেন আদালতের বিচারক। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সাজাপ্রাপ্ত আসামি আত্নগোপন করে। গত বুধবার তার অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১২ বগুড়া এবং র্যাব-১৩ রংপুরের সদস্যরা যৌথ অভিযানে নামে। রংপুর মহানগরের হারাগাছ ২নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার বানিয়া তেপতি মোড়ে একটি গ্যারেজের সামনে থেকে মাদক কারবারি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।