অবশেষে বিএনপি ও নাগরিক ঐক্যের উচ্চ পর্যায়ের মধ্যস্হতায় শিবগঞ্জ উপজেলা বিএনপি ও নাগরিক ঐক্য সমাঝোতায় আসলো। গত কয়েকদিনের টানটান উত্তেজনা-উৎকন্ঠার মধ্যে শিবগঞ্জবাসীর জন্য স্বস্তির খবর দিয়েছেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, বগুড়া জজ কোর্টের পিপি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এ্যাড. আব্দুল বাসেদ।
এক বিবৃতিতে এ্যাড. আব্দুল বাসেদ বলেন, বিগত১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধেে বিএনপি ও জাতীয় নাগরিক ঐক্য যুগপৎ ভাবে লড়াই সংগ্রাম করেছে। বিএনপি ও জাতীয় নাগরিক ঐক্যের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যস্থতায় বগুড়া, শিবগঞ্জ উপজেলা বিএনপি এবং এবং নাগরিক ঐক্যের মধ্যে সৃষ্ট জটিলতা নিরসন হয়েছে। উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সিদ্ধান্ত মতে স্ব স্ব সংগঠন গণতান্ত্রিক পদ্ধতিতে বগুড়া শিবগঞ্জে রাজনৈতিক কর্মসূচি প্রতিপালন করবে। তৃতীয় পক্ষ বা তৃতীয় কোন দল যাতে বিএনপি ও নাগরিক ঐক্যের মধ্যে সুসম্পর্কে বিঘ্নের সৃষ্টি বা চির ধরাতে না পারে, তৎ বিষয়ে সকলকে সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
এদিকে, এমন খবরে স্বস্তি প্রকাশ করেছে শিবগঞ্জবাসী।