রমজানের শুরুতেই জয়পুরহাটের কালাইয়ে লাফিয়ে বেড়েছে কাঁচাবাজারের দাম গেল সপ্তাহে দাম কম থাকলেও রমজানের আগেই কাঁচাবাজারসহ বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাজার নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করেছেন উপজেলা প্রশাসন ।
শনিবার (১ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার এর দিক নির্দেশনায় উপজেলার পাঁচশিরা বাজার, বাস স্ট্যান্ড ও আহাম্মেদাবাদ হাট পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা, অরুন চন্দ্র রায়।
এসময় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সতর্ক করা এবং সাপ্লাই চেইনের কোথাও কোন সমস্যা গোচরিভূত হলে সাথে সাথে জানাতে বলা ও সতর্কতা সরূপ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান জানান, বাজার মনিটরিং অভিযান চলছে রমজানের সারা মাস অভিযান অব্যাহত থাকবে ।