গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুর ভূইঁয়াপাড়ায় হান্নান ভূইঁয়ার বাড়ির সামনে রাস্তায় অদ্য ৭ ই মার্চ ২০২৫ ইং তারিখ শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর ৪৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ হান্নান ভূইঁয়ার সভাপতিত্বে ও ৪৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ শাহীন ভূইঁয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের সুযোগ্য সন্তান সরকার শাহানুর ইসলাম রনি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজ্বী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট, গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা বিএনপি নেতা শেখ মানিক, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ ফারুক গাজী, ৪৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র সভাপতি মোঃ নুরে মাসুম সোহাগ, ৪৫ নং ওয়ার্ড বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ সমির উদ্দিন বেপারী, ৪৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম, ৪৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান শামীম প্রমূখ। এসময় আরোও উপস্থিত ছিলেন ৪৫ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া শেষে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।