দেশব্যাপী চলমান নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ বিচারহীনতা সংস্কৃতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহর চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের যুগ্ম আহ্বায়ক সুরভী কেরকেটা, মহিলা পরিষদের সাবেক সাধারন সম্পাদক ও জেলা সদস্য সুচরিতা দেব, সদস্য ফাতেমা তুজ সোগরা, মাহমুদা আক্তার আলো সহ অন্যান্যরা।
এ সময় নারী নেত্রী বলেন নারী নির্যাতন কারীদের কঠোর শাস্তি হওয়া উচিত যাতে তারা আর কখনো ধর্ষণ সহ নারীদের উপর অত্যাচার থেকে বিরত থাকে।