বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা পৌরসভা শাখার উদ্যোগে দারুল আরকাম মাদ্রাসা হল রুমে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ মাওলানা ইব্রাহীম খলিল, সেক্রেটারি- ভালুকা পৌরসভা শাখা- জামায়াতে ইসলামী। প্রধান অতিথি ছিলেন- জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমীর ও ময়মনসিংহ ১১ ভালুকা আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ছাইফ উল্লাহ পাঠান ফজলু। বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার সেক্রেটারি শহীদুর রহমান শাহীন ও ভালুকা পৌরসভা শাখার আমীর মাওলানা আলাউদ্দীন। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন রমজান মাসে আমাদের বেশি বেশি কোরআন অর্থ সহ পড়তে হবে।