সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম আরো একটি উৎসব দোলযাত্রা। এ উপলক্ষে নানা রঙে রঙিন হয়ে উঠেছিল ঠাকুরগাঁওয়ের আশ্রমপাড়া, গোবিন্দ জিউ সহ কয়েকটি মন্দির। উৎসবে অংশ নিয়ে উল্লাসে মেতে উঠেন তরুণ-তরুণীরা।
শনিবার সকালে পূজা অর্চনা শেষে দিনব্যাপী পালন করা হয় রঙিন এই উৎসব। শিশু থেকে বয়স্ক সবাই সকাল থেকেই মেতেছে রং খেলায় আরিবের রঙে রঙিন হয়ে ওঠে মন্দিরের চারপাশ।
আয়োজক কমিটির জানান দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারও এই দোলযাত্রা উপলক্ষে নানা আয়োজন করেছেন তার। উৎসব উপলক্ষে সেখানে সব ধর্মের লোকেরাই অংশগ্রহণ করে থাকেন। সবাইকে নিয়েই এই দিনটি এক সঙ্গে আনন্দের মধ্যে পালন করেছেন।
উৎসবে অংশ নিয়ে উল্লাস করা তরুণ-তরুণীরা বলেন এই দিনটির জন্য তারা অপেক্ষা করে থাকেন তবে এবারও আয়োজনের কোন কমতি ছিল না। এখানে সকলে মিলে এই উৎসবটি পালন করছেন। অন্য ধর্মের মানুষেরাও এখানে অংশগ্রহণ করেছে যেন একটি মিলন মেলায় পরিণত হয়েছে মন্দির প্রাঙ্গণ।
পুরোহিত বলেন জানান, দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এ সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন। দ্বাপর যুগ থেকে পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে ‘আবির’। এবং এই উৎসবের আরেক নাম বসন্তোৎসব। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়।