বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে করা মামলায় নুরুল ইসলাম (৪৮) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দুপুর ২টায় উপজেলা সদরের বেলকুচি এলাকা থেকে তাকে গ্রেপ্তার হয়।
নুরুল ইসলাম উপজেলা সদরের বেলকুচি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
তিনি ধুনট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি করেন। বাড়ি থেকে বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে গালিগালাজসহ কুরুচিপূর্ণ ইঙ্গিত করেন নুরুল ইসলাম। এ অবস্থায় ৫ মার্চ বিকেলে নুরুল ইসলামের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় শিক্ষকাকে অশ্লীল অঙ্গভঙ্গি করাসহ কুরুচিপূর্ণ উক্তি করেন নুরুল।
এ সময় অশ্লীল অঙ্গভঙ্গির আংশিক দৃশ্য গোপনে নিজের মুঠোফোনে ভিডিও করেন স্কুলশিক্ষকা।
স্কুল শিক্ষিকা ভিডিও করছে বুঝতে পেরে নুরুল ইসলাম ওই শিক্ষকার উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে ওই দিন রাত সোয়া ১০টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন দোকান থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা চালান নুরুল ইসলাম। এ সময় শিক্ষিকার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছলে নুরুল ইসলাম কৌশলে পালিয়ে যান।
এ ঘটনায় ১০ মার্চ রাতে ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে নুরুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টায় করা মামলার একমাত্র আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।