ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় ভালুকা ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মেদিলা জামে মসজিদ ও মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ মোঃ জহিরুল ইসলাম জুয়েল, আমির অত্র ইউনিয়ন জামায়াতে ইসলামী। প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমির ও দল মনোনীত ময়মনসিংহ ১১ ভালুকা আসনের MP পদপ্রার্থী- জনাব ছাইফ উল্লাহ পাঠান ফজলু, বিশেষ অতিথি ছিলেন- (০১) শহীদুর রহমান শাহীন- সেক্রেটারি- ভালুকা উপজেলা জামায়াতে ইসলামী। (০২) মাওঃ আবুল হাসেম, ভরাডোবা ইউনিয়ন জামায়াতে ইসলামী। প্রধান অতিথি- কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য উদৃতি দিয়ে বলেন- "আমরা ক্ষমতায় গেলে যাকাত বৃত্তিক অর্থনীতি চালুকরে- দারিদ্র্য মানুষের সংখ্যা শূন্যে নামিয়ে আনবো, ইনশাআল্লাহ।"