ময়মনসিংহ জেলার ভালুকা শহরের সিটি গার্ডেন-২ রেস্তোরাঁয় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ জাতীয় নাগরিক পার্টি- কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ডা.জাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ইন্জিনিয়ার আবুল বাসার, জাতীয় নাগরিক কমিটির জেলা প্রতিনিধি- মুজাম্মেল হক, সোহেল আহমেদ। অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জিয়া ব্রিগেড কেন্দ্রীয় সভাপতি, ব্যারিস্টার আবুল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভালুকা উপজেলার আমীর সাইফুল্লাহ পাঠান ফজলু, যুবদল ভালুকা উপজেলার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সদস্য মুস্তাফিজুর রহমান মামুন, সুধী মহল থেকে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক- মোঃ রফিকুল ইসলাম সহ আর অনেকে। অনুষ্ঠান সুন্দর্যমণ্ডিত করতে যারা বিশেষ ভূমিকা রাখেন- জাতীয় নাগরিক কমিটির ভালুকা উপজেলা প্রতিনিধি, ফাহাদ শেখ,আরাফাত সানী,ইমন শেখ,নুরুল ইসলাম মেম্বার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার নেতা ,শেখ মুশফিক আহমেদ অপূর্ব ও সানী আহমেদ, উপজেলা প্রতিনিধি জুনায়েদ আহমেদ জিহাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- জাতীয় নাগরিক কমিটির ভালুকা উপজেলা প্রতিনিধি- মুফতি হাবিব জিহাদী। এসময় জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।