গণ অধিকার পরিষদ (নূর) ভালুকা উপজেলা শাখার উদ্যোগে ময়মনসিংহের ভালুকা উপজেলা শহরের বাসস্ট্যান্ড ওভারব্রিজ নামক স্থানে ২৪ শে মার্চ ২৫ আজ সোমবার দুপুর ২.০০ ঘটিকায় দখলদার ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসার পূণরুদ্ধার ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। উক্ত মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- (০১) মোঃ রাকিব হোসেন, সাবেক সভাপতি- ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখা, (০২) মোঃ জাকারিয়া হিমেল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক যুব অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখা (০৩) মোঃ আকরামুল ইসলাম রনি, সভাপতি
যুব অধিকার পরিষদ ভালুকা উপজেলা শাখা (০৪) মোঃ জুনায়েদ হোসেন ইমরান, সভাপতি- ছাত্র অধিকার পরিষদ ভালুকা উপজেলা শাখা। বেলা মানববন্ধন শুরু হয় এরপর অবস্থান ও আলোচনা শেষে অনুষ্ঠান সমাপ্ত হয়।