ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেদুয়ারী ইউনিয়ন শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ মোঃ এমরান হোসাইন, সহকারী সেক্রেটারি- মেদুয়ারী ইউনিয়ন জামায়াতে ইসলামী। প্রধান অতিথি ছিলেন- জনাব শহীদুর রহমান শাহীন সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখা। বিশেষ অতিথি ছিলেন- (০১) মোঃ খায়রুল বাশার সভাপতি ২ নং মেদুয়ারী ইউনিয়ন, জামায়াতে ইসলামী (০২) মোঃ আবুল কাশেম সেক্রেটারি মেদুয়ারী ইউনিয়ন জামায়াতে ইসলামী (০৩) মাওলানা মিজানুর রহমান সহ আর অনেকে। এসময় প্রধান অতিথি রমজানের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।