উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : মার্চ ২০২৫খ্রিঃ, বিকালে দড়াটানাসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের যানজট নিরসনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য ও জননিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সরেজমিনে পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়।

এসময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে ইফতার তুলে দেন এবং তাদের সাথে ইফতারে অংশ নেন। মূলত শহরবাসীকে স্বস্তি দিতে এবং নিরাপদে যথাসময়ে গন্তব্যে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ডিউটিতে পুলিশ সদস্যবৃন্দ। রমজানে প্রায় প্রতিদিনই তাদের রাস্তায় দাঁড়িয়ে ইফতার করতে হয়, সুযোগ হয় না পরিবার-পরিজনের সাথে ঘরে বসে ইফতার করার।
রমজানব্যাপী অক্লান্ত পরিশ্রম করা এই ট্রাফিক সদস্যদের উৎসাহ দিতে পুলিশ সুপার মহোদয়ের ভিন্নধর্মী ইফতারের আয়োজন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), যশোর, "ক" ও "খ" সার্কেল কর্মকর্তা, অফিসার ইনচার্জ, কোঃ মঃ থানা, ইন্সপেক্টর(তদন্ত), কোঃ মঃ থানা, ট্রাফিক ইন্সপেক্টর(প্রশাসন) যশোর সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।