মোঃ জাকারিয়া হোসেন,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়েছে। ভূরুঙ্গামারীতে ৮ এপ্রিল মঙ্গলবার ২০২৫ ইং স্কাউট দিবস উপলক্ষ্যে উপজেলা স্কাউট ভবনের সামনে সকাল ১০ ঘটিকায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়।
প্রোগ্রামে আলোচনা সভা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম ফেরদৌস,বাংলাদেশ স্কাউট ভুরুঙ্গামারী উপজেলার সম্পাদক জনাব এ টি এম খলিলুর রহমান, বাংলাদেশ স্কাউট ভুরুঙ্গামারী উপজেলার কমিশনার জনাব মোছাঃ বাদরে জাহান, বাংলাদেশ স্কাউট ভুরুঙ্গামারী উপজেলার সহ-সভাপতি জনাব - মোঃ মোশারফ হোসেন।

অনুষ্ঠানটি উপস্হাপনা করেন উপজেলা স্কাউট লিডার খোরশেদ আলম ।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ স্কাউট, ভূরুঙ্গামারী উপজেলার রোভার স্কাউটস মো: বেলাল হোসেন ।