প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
ভূরুঙ্গামারীতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল ও উপহার বিতরণ

মোঃ জাকারিয়া হোসেন,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখা।
মঙ্গলবার (০৮ এপ্রিল) আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষাসামগ্রী উপহার প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার অফিস সম্পাদক মোঃ মোবাশ্বের রাশেদ্বীন, উপজেলা সভাপতি মোঃ আরিফুল ইসলাম এবং স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মানসিক শক্তি বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
© All rights reserved © 2017 Youth Tv News