গত (১৯ এপ্রিল) রোববার রাত্রি আনুমানিক ৮.০০ মিনিটে কাহালু কাহালু ৪মাথা হতে ৩০০গজ দূরে কাহালু উপজেলা প্রেসক্লাবের সামনে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসী মিলন, জুয়েল, হাবিব,রনি,আশরাফুলের নেতৃত্বে ২৫/২৭ জন সন্ত্রাসী কাহালু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইয়ুথ টেলিভিশনের চেয়ারম্যান সামছুল হক জনি’র উপর অতর্কিত হামলা চালায়।
আহত সাংবাদিক কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে আছেন।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, অতি দ্রুত সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বগুড়া জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বাংলাদেশ সেনাবাহিনীর কাহালু-দুপচাঁচিয়া উপজেলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানা পুলিশের সুদৃষ্টি কামনা করছে তারা।