গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আনছার ও ভিডিপি সদস্য ৭নং ওয়ার্ড দলনেতা আতিকুর রহমান সেচ্ছাসেবক হিসাবে বিভিন্ন সময়ে ট্রাফিকের দায়িত্ব পালন করে বেশ সুনাম ও প্রশংসা কুড়িয়েছেন।
পুলিশসহ বিভিন্ন বাহিনীর সঙ্গে অঙ্গীভূত হয়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য আতিকুর। নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় প্রথমেই ডাক পড়ে সাধারণ আনসারদের। পুলিশের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব পালন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নিয়মিত বাহিনীর সদস্যদের সহায়তা ধর্মীয় উৎসবের সময় অঙ্গীভূত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ঈদে ঘড় মুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করা সহ রমজান মাসে পথচারী ও অসহায় রোজাদারদের মাঝে নিজস্ব অর্থায়নে ইফতার বিতরন করছেন তিনি।
এদিকে ট্রাফিকের ডিউটি পালন করা সময়ে বয়স্ক,প্রতিবন্ধী,ও শিশু পথচারীদের হাত ধরিয়ে রাস্তাপারাপারে সহযোগিতা করে তিনি বিভিন্ন মহলের প্রশংসা কুরিয়েছেন।
বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্য আতিকুর রহমান শুধু স্বেচ্ছাসেবকই তিনি একজন মানবিক আনছার ও ভিডিপি সদস্য হিসেবে পরিচিতি লাভ করছেন।