সাতক্ষীরা সদর থানাধীন টিভি হাসপাতাল এলাকা হতে দুইটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান অস্ত্রসহ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করে র্যাব -৬।
থানা পুলিশ সুত্রে জানা যায়,০১ মে র্যা-৬ এর একটি আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন রাজ্জাক পার্কের সামনে অবস্থান কালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন টিবি(কলেরা) হাসপাতাল মোড় সংলগ্ন একটি তেলের দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উক্ত ঘটনাস্থলে ১৯.৪০ ঘটিকায় পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি দৌড়াইয়া পালানোর চেষ্টা করলে আসামি- ১। মনোজ সরদার (৩০), পিতা- মানস সরদার, সাং-ফিংড়ি, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাকে ধৃত করতে সক্ষম হন এবং তার হেফাজত হতে দেশীয় তৈরী লোহার ০২ (দুই) টি ওয়ান শুটার গান উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকামূলে জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।