মোঃ নুরুন্নবী,পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের উদ্যেগে গণসংযোগ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বুধবার বিকাল ৫ টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী আতাইকুলা শাখার উদ্যোগ আতাইকুলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে কাজির বাজারে গণসংযোগ ও দাওয়াতী সভার আয়োজন করা হয় ।
জামায়াতের ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ মাসুদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মুজলিশে সুরার অন্যতম সদস্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পাবনা জেলা জামায়াতে নায়েবে আমীর পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতে সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মোঃ ফরিদ উদ্দিন। সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী কোন ফ্যাসিবাদ, স্বৈরাচার কিংবা প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের সাথে আপোষ করেনি । আগামিতেও করবে না ইনশাআল্লাহ । দেশে জামায়াতের দাওয়াতি পক্ষ চলছে । তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই বরং সকল শ্রেণি ও পেশার মানুষের কাছে ইসলামের সু—মহান দাওয়াত পৌঁছানো আমাদের কর্তব্য হয়ে পড়েছে । আমারা দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আবশ্যকতা, যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা প্রত্যেক মানুষের কাছে উপস্থাপন করছি । দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে অপরাধ, পাপাচার ও দুর্নীতিমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারবো । বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই স্বপ্নকে সামনে নিয়েই কাজ করে যাচ্ছে । আপনারা যদি আগামীতে আমাদের রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন তাহলে আমরা দেশের জনগণের সেবক হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন আতাইকুলা ইউনিয়ন জামায়াতে সভাপতি মোঃ আকরাম হোসেন মন্ডল, সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম যুব সভাপতি মোঃ সোহেল রানা, ৬ নং ওয়ার্ডে সেক্রেটারি মোঃ তোফাজ্জল হোসেন, যুব বিভাগের সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।