কুষ্টিয়া দৌলতপুরে থানার ভারপ্রাপ্ত ওসি নাজমুল হুদা নেতৃত্বে অভিযান চালিয়ে ১২পিচ ফেনসিডিল ও ১পিচ ককটেল উদ্ধার করেছে দৌলতপুর থানার পুলিশ।
নয় নাম্বার ওয়ার্ড ইউনিয়ন ফিলিপনগর বাহের মাঝি তো দুর্জয় (৩০), পিতা ফজু বিশ্বাস এর বাড়িতে রাত ৮ টার সময় অভিযান চালায় এবং আসামি পলাতক।
এসময় স্থানীয়রা বলেন,দুর্জয় অনেক দিন ধরে মাদক ব্যাবসা করে। এর সাথে যুক্ত হয় সব শ্রেণীর মানুষ ধ্বংস হয় পরিবার নষ্ট হয় সমাজ। তাই আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চায়। মাদক কারবারীদের আইনে আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন,আমরা মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান চালায়। ফেনসিডিল এবং ককটেল বোমা উদ্ধার করি। কিন্তু আসামি পালিয়ে যায়।আমরা দ্রুত আসামি কে ধরে আইনগত ব্যবস্থা নিবো।