মোঃ শাকিল সরকার, ভালুকা, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকার উথুরা আস্থা হাসপাতাল ভবনের সম্মেলন কক্ষে শনিবার বিকাল- ৫.০০ ঘটিকায় অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন, সার্বজনীন জনকল্যাণ পরিষদ সাজপ এর উদ্যোগে- সন্ত্রাস প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে- সন্ত্রাস প্রতিরোধে জনগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কবি, লেখক ও সাংবাদিক মোঃ সজীব হোসাইন- আহবায়ক- সাজপ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন- হাফেজ মোঃ শেহজাদ মুবাশ্বির, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জনাব নূরে আলম সিদ্দিকী- আমির- বাংলাদেশ জামায়াতে ইসলামী- উথুরা শাখা। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেনঃ ডাঃ মোঃ আব্দুস সালাম, কনসালটেন্ট- বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- (০১) জনাব হিমেল জাকারিয়া- রাষ্ট্র চিন্তক ও ময়মনসিংহ জেলা প্রতিনিধি- গণ অধিকার পরিষদ। (০২) ইঞ্জিনিয়ার আকরামুল ইসলাম রনি- ভালুকা উপজেলা প্রতিনিধি- গণ অধিকার পরিষদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- (০১) আসাদুজ্জামান আসাদ, সদস্য- উথুরা ইউনিয়ন পরিষদ। (০২) মোঃ দুলাল খান সেক্রেটারি- বাংলাদেশ জামায়াতে ইসলামী- উথুরা শাখা। (০৩) মোঃ চাঁনমিয়া সরকার- সাবেক গ্রাম সরকার- রামপুর। (০৪) মোঃ দুলাল খান- সেক্রেটারি- বাংলাদেশ জামায়াতে ইসলামী- উথুরা শাখা। (০৫) মোঃ তানবির হোসাইন- ভালুকা উপজেলা প্রতিনিধি- জাতীয় নাগরিক কমিটি।
বক্তব্যে সন্ত্রাস প্রতিরোধ সম্পর্কে- প্রধান আলোচক- নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি- সমাজিক নেতৃত্বে সন্ত্রাস প্রতিরোধে প্রত্যেক গ্রামে সাজপ এর মত সংগঠন গড়ে তুলার প্রয়োজনীয়তা অনুভব করেন।
সভাপতি বলেন, "সন্ত্রাস প্রতিরোধে জনগণের প্রধান ভূমিকা হল পুলিশকে তথ্য প্রদান করা।" উল্লেখ্য- ২০২৩ সালের ২৩ শে মে দিনের বেলায় হত্যার উদ্দেশ্য সাজপ এর আহবায়ক মোঃ সজীব হোসাইনের উপর সন্ত্রাসী হামলার পর থেকে প্রতি বছর সাজপ "সন্ত্রাস প্রতিরোধ দিবস" পালন করে থাকে।