উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চৌগাছা থানাধীন পেটভরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করে। জেলা গোয়েন্দা শাখা সুত্রে জানা যায়, ২৩ জানুয়ারী ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, এসআই (নিঃ)/ কাজী আব্দুল মান্নান, এএসআই (নিঃ)/গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই(নিঃ)/এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দুই টা দশ মিনিটের সময় যশোর জেলার চৌগাছা থানাধীন পেটভরা বাজারে মোঃ রমজান আলী এর আরএস পোল্ট্রি এন্ড ফিড দোকানের সামনে চৌগাছা টু নারায়নপুর গামী পাঁকা রাস্তার উপর হইতে আসামী পেটভরা গ্রামের মৃত জামালের পুত্র মোঃ আরিফুল ইসলাম(২৫) আব্দুস সামাদের পুত্র মোঃ ইমামুল হোসেন(২৪), পিতা-আব্দুস সামাদকে ৫১ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত ফেন্সিডিল এর মূল্য অনুমান ১,৫৩,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।