বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, দেশনায়ক জনাব তারেক রহমান নির্দেশে তরুণদের কে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সুনির্দিষ্টভাবে তুলে ধরার জন্য ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে চলছে তরুণদের নিয়ে সুষ্ঠু ধারার রাজনৈতিক আলোচনা।
তারই ধারাবাহিকতা আজকে বগুড়া জেলা কাহালু উপজেলা নারহট্ট ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু রায়হান ভাইয়ের অফিসে তরুণদের নিয়ে আলোচনা।
সেই সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আব্বায়ক মোঃ আজাদ তালুকদার, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আরমান হোসেন ডলার, কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য আবু রায়হান, নারহট্ট ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বিটুল সরকার সহ নারহট্ট ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে তরুণ নেতৃবৃন্দরা।।