বগুড়ার শিবগঞ্জে কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের নেতৃত্ব দেন সেকেন্ড অফিসার ব্রজেন চন্দ্র মাহাতো। কৃষক সেজে ধানক্ষেতে গিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেন এএসআই শাহিনুর আলম।
গ্রেপ্তারকৃত আসামি শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে শিবলু মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান।