আরিফুল ইসলাম, শিবগঞ্জ বগুড়াঃ শিবগঞ্জের মোকামতলা আদর্শ থানা শাখার অন্তর্গত মোকামতলা ইউনিয়ন ছাত্রশিবিরের আয়োজনে কর্মী বৈঠক ও ফলচক্রের আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যায় মোকামতলা শাহ মোকাম মাজার মসজিদে এই বৈঠক ও ফল চক্র অনুষ্ঠিত হয়েছে। এইসময় বৈঠকে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মোকামতলা আদর্শ থানা শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও সদস্যদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন। মোকামতলা আদর্শ থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম বলেন, আদর্শিক সংগঠন হিসেবে ছাত্রশিবিরকে এগিয়ে নিতে আমাদের প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবো ইনশাআল্লাহ।
কর্মী বৈঠক শেষে অনুষ্ঠানে শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় সদস্যদের উপস্থিতিতে ফল চক্র করা হয়।