বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বড় কুমিড়ায় আসামি গ্রেফতার করতে গিয়ে বগুড়া সদরের উপশহর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এ এস আই জাহাঙ্গীরসহ দুইজন পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন।
আহতরা হলেন, এটিএসআই মোঃ জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মানিকুজ্জামান (৪৫)। সিভিল পোশাকে বগুড়া সদরস্থ ঝোপগাড়িতে সাজা প্রাপ্ত আসামি মোঃ মুরাদুন্নবী নিশানকে আটক করতে গেলে উক্ত আসামি পুলিশ সদস্যদ্বয়কে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।১৫ জুন রবিবার আনুমানিক দুপুর ১২ টার এই ঘটনা ঘটে।