মোস্তফা প্রামানিক, জেলা প্রতিনিধি(নাটোর): নাটোরের সিংড়া উপজেলার ছাতার দিঘী ইউনিয়নের বাঁশ বাড়িয়া গ্রামে ৭ টি আম গাছকাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে নুরুল ইসলাম সহ ৯ জনের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলা ছাতারদিঘী ইউনিয়নের সাবেক মেম্বার ইয়াছিন আলী পৈত্রিক সূত্রে এবং রেকর্ডমূলে জায়গার মালিক। মৃত গোদাই মন্ডল এর ছেলে নুরুল ইসলাম এর সাথে তাদের বাড়ির জায়গা নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে প্রতিপক্ষরা ইয়াছিন আলীর জমিতে লাগানো ৭ টি আম গাছ কেটে নিয়ে যায়। অভিযোগে জানা গেছে, ইয়াছিন আলীর পৈত্রিক সূত্রে পাওয়া জায়গাতে আম গাছ লাগিয়ে ভোগ দখল করছে। বিবাদীগণ উক্ত জায়গায় পেশী শক্তির জোরে অন্যায়ভাবে জবর দখল করার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এর জের ধরে জায়গায় লাগানো আম গাছ কেটে নিয়ে যায় তারা। এসময় ইয়াছিন ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে তার পরিবারের লোকজনকে মারপিট ও প্রাণ নাশের হুমকি দেয়া হয়।
এবিষয়ে, ইয়াছিন আলী বাদি হয়ে ৯জন কে আসামী করে কোর্টে মামলা করেন।