বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী রোভার মুট আগামী ১-৫ মার্চ ২০২৪ রোভার পল্লী বাহাদুরপুর গাজীপুরে অনুষ্ঠিত হবে। এর পূর্ব প্রস্তুতি হিসাবে একযোগে বাংলাদেশের ৬৪টি জেলার মতো বগুড়াতেও একদিনের ডে-কাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকালে উক্ত ডে ক্যাম্প উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ও সভাপতি, বাংলাদেশ স্কাউট বগুড়া জেলা রোভার। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল হাসান অধ্যক্ষ, সরকারি আজিজুল হক কলেজ। অনুষ্ঠানে জেলার রোভারের কমিশনার আব্দুল মালেক সম্পাদক এমদাদুল এবং জেলা রোভার স্কাউট লিডার সৈয়দ মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। ডে ক্যাম্পেটি সরকারি আজিজুল হক কলেজে অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে অংশ নেয় বগুড়ার সুনামধন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান আর্দশ কলেজ বগুড়া। এই কলেজের ১০জন শিক্ষার্থী উক্ত কলেজের শরীর চর্চার শিক্ষক হারুনুর রশিদের নেতৃত্ব ডে-ক্যাম্প সম্পর্ণ করে। এরপর ২৮জানুয়ারী রবিবার সকাল ১১টায় নিজ কলেজে সনদ দেওয়া হয়। এই সময় তাদের সাথে সনদ তুলে দেন উক্ত কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম এবং তার সাথে উপস্থিত ছিলেন উক্ত কলেজের উপ-অধ্যক্ষ জামাল উদ্দিন আফগানিসহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে আরো বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ, মুক্ত দলসহ প্রায় ২২টি দল অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন চ্যালেঞ্জ, হাইকিং,তাবুজলসার আয়োজন করা হয়।উপস্থিত অতিথিবৃন্দ, স্কাউট ব্যক্তিত্ব ও রোভার স্কাউটদের অংশগ্রহণে বর্ণাঢ়্য র্যালি বের হয়। যা কলেজ ক্যাম্পাস হতে শহরর প্রাণকেন্দ্র সাতমাথা প্রদক্ষিণ করে আবারো সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ফিরে আসে। ‘সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়বে রোভার’ এই শ্লোগানকে সামনে রেখে রোভারগণ দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেন। সন্ধ্যার পর ভিডিও প্রদর্শনীর মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করে।