হ'ত্যা সহ একাধিক মা'মলার আ'সামি সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গত শনিবার রাতে রাজধানীর বসিলা এলাকা মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মতিন সরকার বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক কাউন্সিলর।
এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার।