‘একটি হলেও বৃক্ষরোপন-করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস- লাগুক সবার প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে।
আজ শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম জুমুলতলা মসজিদ মাজারের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাহি। এসময় তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির পরিবেশ বান্ধব ও সচেতন প্রজন্ম গঠনে কাজ করছে, এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই অংশ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পশ্চিম শাখার সভাপতি সাঈয়েদ কুতুব সাব্বির, সেক্রেটারি হাফেজ আল ইমরান,থানা শিবিরের সভাপতি আমিরুল মুমিন এবং সেক্রেটারি মুনির হোসেন।