কুষ্টিয়া দৌলতপুরে প্রতিপক্ষের ছুরিআঘাতে আব্দুল আজিজ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল রাত ৮ টার দিকে উপজেলা মথুরাপুর বাস স্ট্যান্ড বাজারে হত্যার ঘটনা ঘটে।
নিহত যু্বক মথুরাপুর দর্গাতলা এলাকায় খিলাফত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, অনলাইনে ভিজিএফ'র (দুস্ত ভাতা)কার্ডের আবেদন করা ও স্থানীয় আধিপত্যর বিস্তার নিয়ে মথুরাপুর কলেজ পাড়া এলাকায় রফিকুল ইসলাম এর ছেলে পলাশ (২৮)এর সাথে আকরামের ছেলে বিজয় ও তার বন্ধু আজিজের বিরোধ সৃষ্টি হয়।
এরই সূত্র ধরে দুই বন্ধু বিজয় ও আজিজ মথুরাপুর বাস স্ট্যান্ড বাজারে অবস্থা কালে প্রতিপক্ষ পলাশ সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে গিয়ে তাদের উপর হামলা চালায়।এসময় পলাশ ছুরি দিয়ে আজিজ এর পেটে আঘাত করে।এ ঘটনায় এলাকা উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।
দৌলতপুর থানার ওসি মোঃ নাজমুর হুদা বলেন, অনলাইনে ভাতার কার্ড করা নিয়ে প্রতিপক্ষ ছুরির আঘাতে একজন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার ঘটনার সাথে জড়িতদের অভিযোগ এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।