মোঃ শান্তমিয়া, গফরগাঁও, ময়মনসিংহ: পহেলা ফেব্রুয়ারী ২০২৪ বাদেশীপুত্র মোঃ বিল্লাল হোসাইন এর ৭১ তম জন্ম বার্ষিকী। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার নিঝুরী গ্রামে ১৯৫৩ সালের প্রহেলা ফেব্রুয়ারী জন্ম গ্রহণ করেন। তার পিতা ব্রিটিশ বিরোধী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশী। তার মাতা বীর নারীযোদ্ধা মোছাঃ কিতাব জান বাদেশী। শিক্ষাঃ তিনি বনকুয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। মুক্তিযুদ্ধে অবদানঃ ময়মনসিংহের ভালুকার মেজর আফসার উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে আফসার বাহিনী গঠন হলে, তিনি মুক্তিযুদ্ধে আফসার বাহিনীতে যোগদান করেন। তিনি মেজর আফসার উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। তার বাবা মোঃ হোছেন আলী খান বাদেশী- আফসার বাহিনীর একজন উপদেষ্টা ছিলেন।