বগুড়ার চারমাথা এলাকায় পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ব্যক্তির নাম রিপন মিয়া। তিনি বগুড়া শহরের উত্তর গোদারপাড়া এলাকার আব্দুল মোমিনের ছেলে। শুক্রবার (৪ জুলাই) বিকেল চারটার দিকে চারমাথা ফ্লাইওভার ব্রিজের নিচে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভার ব্রিজের নিচে এক ব্যক্তিকে পুলিশের পোশাক পরে শুয়ে থাকতে দেখে প্রথমে অনেকেই বিষয়টি আমল না নিলেও পরবর্তীতে তার আচরণে সন্দেহ হলে বিষয়টি বগুড়া সদর থানাকে জানানো হয়।
খবর পেয়ে উপশহর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।