
আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ও লন্ডনপ্রবাসী আনোয়ার হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাঁর নিজ বাসভবনে—এক হৃদয়গ্রাহী ও সৌজন্যমূলক পরিবেশে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান লাভলু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মাসুম ফারুকী।
আলোচনায় উঠে আসে সংগঠনের অগ্রগতি, আন্তর্জাতিক পরিসরে সম্প্রসারণ এবং সদস্যদের অংশগ্রহণমূলক ভূমিকাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি বলেন, “সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা, আর আইনি প্রতিকার তার গুরুত্বপূর্ণ সহযাত্রী। আমরা সম্মিলিতভাবে কাজ করলে আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশন একটি বিশ্বস্ত, শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
চেয়ারম্যান লাভলু মিয়া বলেন, “উপদেষ্টা আনোয়ার হোসাইন আমাদের অনুপ্রেরণার উৎস। তার মূল্যবান পরামর্শ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
সাংগঠনিক সম্পাদক মাসুম ফারুকী বলেন, “আমরা প্রবাসী উপদেষ্টাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে চাই।”
এই সৌজন্যমূলক সাক্ষাৎ ও আন্তরিক আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন ফাউন্ডেশনকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন সংগঠনে পরিণত করতে সকলের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।