গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দৈনিক আলোকিত নিউজ-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি মো. শামীম হাসান ও দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর ব্যুরোচিফ আহসান হাবীব হিন্দোল।
আজ মঙ্গলবার (৮ জুলাই-২৫) দুপুরে পলাশবাড়ীর আল রোমান হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা (মামলা নম্বর: ১৫, তারিখ: ৮ জুলাই ২০২৫) দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামীম হাসান জানান, নবীন সাংবাদিকদের কাছ থেকে সদস্যপদ দেয়ার প্রতিশ্রুতিতে পাপুল সরকার ১ লক্ষ টাকা আর্থিক সুবিধা গ্রহণ করেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী সদস্যপদ না দিয়ে উল্টো আরও টাকা দাবি করেন এবং নবীন সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে পাপুল সরকার আলোচনার নামে ৫ জুলাই প্রেসক্লাবে ডেকে নিয়ে একটি পূর্বপরিকল্পিত ফাঁদ তৈরি করেন। সেখানে গোপনে ভিডিও ধারণ করে সাজানো নাটক তৈরি করে আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সকল গণমাধ্যমকর্মী ও বিবেকবান নাগরিকদের সাংবাদিকতার স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উক্ত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সাংবাদিক মাহামুদুল হাসান পলাশ, আহসান হাবীব হিন্দোল, মুজাহিদ মুন্সী, সাংবাদিক সামিউল ইসলাম এবং কাবিল।