ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে অপু বিশ্বাস (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১১ জুলাই) দিনগত রাতে বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়।
পরে আজ শনিবার ভোরের দিকে তার মৃত্যু হয়।
শৈলকূপার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। অপু বিশ্বাস সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের সেকেন্দার জোয়ার্দ্দারের ছেলে।