কুষ্টিয়া দৌলতপুরে আড়িয়া ইউনিয়ানে ২১ জুন ২০২৫ ইং সোমবার সকালে ১১টার সময় আডিয়া ইউনাইডেট মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়িক ও সমাজ সেবক মোঃ আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আসাদুজ্জামান আসাদ মোল্লা, মোঃ আবুল কালাম আহাদ মোল্লা, দৌলতপুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিন বিশ্বাস, প্রোয়েল প্রি ক্যাডেট স্কুল বড়গাংদিয়া'র প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম রাহাত, আড়িয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৌলতপুর আড়িয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন খান।
সমাবেশে শিক্ষার মান উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের মনোযোগ দিয়ে পড়ালেখা করা, মাদকমুক্ত সমাজ গড়া এসব বিষয়ে পরিবারের সাথে আলোচনা করেন শিক্ষকগণ এবং প্রধান অতিথি।