ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক পদে আলোচনার কেন্দ্রে রয়েছেন জননেতা রুহুল আমিন মাসুদ। সম্প্রতি জানাযায়, ভালুকা উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আসন্ন আহবায়ক কমিটির সম্ভাব্য আহবায়ক প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।
বিশ্বস্ত মাধ্যমে জানা যায়, রুহুল আমিন মাসুদ বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। এর আগে বিভিন্ন সময় দলে বিভিন্ন পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ফখর উদ্দিন আহমেদ বাচ্চু দলের সিদ্ধান্তে পদশূন্য হওয়ার পর, তিনি শক্ত হাতে ভালুকা উপজেলা বিএনপির রাজনীতিকে ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের কাছ থেকে জানা যায়, তিনি লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দলের জন্য প্রতিনিয়ত শ্রম দিয়ে যাচ্ছেন। তাঁর ক্লিন ইমেজ, সর্বজনগ্রাহ্যতা, সংগঠনের প্রতি দায়বদ্ধতা এবং নেতা-কর্মীদের প্রতি আন্তরিকতার কারণে তাঁকেই উপযুক্ত ব্যক্তি হিসেবে বিবেচনা করছেন বিএনপির শত শত কর্মী ও সমর্থক।নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে রুহুল আমিন মাসুদ বলেন, “রাজনৈতিক জীবনের শুরু থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে আমি বিএনপির পতাকাতলে সক্রিয়ভাবে যুক্ত আছি। দীর্ঘ সময় ধরে দলটি যখন বিরোধী দলে ছিল, তখন ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মামলা- হামলার স্বীকার হয়েছি জেল খেটেছি তবুও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন কাজ করিনি ।” জনাব মাসুদ আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দলীয় হাইকমান্ড যদি আমাকে উপযুক্ত মনে করে দায়িত্ব অর্পণ করেন, তবে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে একতাবদ্ধভাবে ভালুকার বিএনপিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবো।”
আহবায়ক পদপ্রার্থী অনেকেই রয়েছেন। সকল পদ প্রত্যাশীদের দলে তাদের অবদানের রেকর্ড বিবেচনা করে পদ দিবেন, এমনটিই সাধারণ নেতাকর্মীদের প্রত্যাশা।