উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :আজ ৮ ফেব্রুয়ারী ডিবি যশোরের এসআই(নিঃ)/ বিপ্লব সরকার, এসআই(নিঃ)/ মোঃ শাহিনুর রহমান, এএসআই(নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে রাত ০৪.৩৫ মিনিটের সময় জেলার চৌগাছা থানাধীন পুড়াপাড়া গ্রামের মোঃ শামিম হোসেন এর চাউলের চাতাল এর পশ্চিম পার্শ্বে পুড়াপাড়া টু আন্দলিয়া গামী পাঁকা রাস্তার উপর হইতে আসামী আলমগীর হোসেনের পুত্র মোঃ পারভেজ হোসেন(১৯) কে ৫১ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত ফেন্সিডিলের মূল্য অনুমান ১,৫৩,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) বিপ্লব সরকার বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।