বগুড়ার শেরপুরে ডিস লাইনের সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিকুর রহমান লিমন (৪৯) নামের এক ব্যক্তি মারা গেছেন।
আজ বুধবার (৩০ জুলাই) শেরপুর পৌরসভাধীন টোলার গেটের (হাসপাতাল রোড) নিজ বাড়িতে টিভির ডিস লাইনের সংযোগ দিচ্ছিলেন লিমন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে স্বজনরা আহত লিমনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লিমন মৃত রাজা ডাইভারের ছেলে।