কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজকে দায়িত্ব থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশের দূতাবাসে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
“আফরোজা গণমাধ্যম কর্মীদের বলেছিলেন লাইসেন্স গুলা বাতিল করে ট্রাফিক বিভাগকে চিঠি দিয়েছি। এখন আটকাবে কে? ওনারা আটকাবে। আমি তো বাতিল করেছি, তারমানে এ নাম্বারগুলার বৈধতা নাই।
আমার জানা মতে ৪শ লাইসেন্স প্রদান করা হয়েছিলো। বাকি গুলা হস্তান্তর করতে নিষেধ ছিলো। কিন্তু তারা জোর করে বাকি গুলা নিয়ে গেছে।
তারা জানতো যে এগুলা দেওয়া হবে। তাই সব লাইসেন্স স্থগিত করেই দিলাম।”
এই বক্তব্য প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং প্রশাসনের ভেতরে-বাইরে শুরু হয় তীব্র আলোচনার ঝড়। অনেকেই ধারণা করছেন, গণমাধ্যমে এমন সরাসরি মন্তব্য দেওয়ার পরপরই তার বদলির সিদ্ধান্ত কার্যকর হয়।
উল্লেখ্য, রুবাইয়া আফরোজ আওয়ামী লীগ সরকারের পতনের পর কক্সবাজার পৌরসভার প্রশাসকের দায়িত্বে আসেন। তবে দায়িত্বগ্রহণের পর থেকেই পৌর সেবায় ভাটার টান দেখা দেয়। নাগরিক অসন্তোষ, একের পর এক ভুল সিদ্ধান্ত ও পরিষেবার অবনতি নিয়ে পৌরবাসী একাধিকবার প্রতিবাদ ও মানববন্ধন করে তার অপসারণ দাবি করেছিল।