ফ্যাসিবাদী আওয়ামী সরকার পতনের এক বছর পূর্তিতে গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে, প্রভাষক মোঃ বশির উদ্দিন এর সভাপতিত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৫ ই আগষ্ট ২০২৫ ইং সকাল এগারোটায়
টঙ্গীর চেরাগ আলী বাসস্ট্যান্ড থেকে শুরু করে সফিউদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় এর সামনে দিয়ে শিশু শোধন কারাগারের সামনে দিয়ে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক মোঃ বশির উদ্দিন এর বাসভবনের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির বিপ্লবী সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান নূর (ভিপি আসাদ) মোঃ সেলিম কাজল সহ আনন্দ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্র দল সহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রভাষক মোঃ বশির উদ্দিন বলেন এই বিজয়, আমাদের সকলের অর্জন।এই অর্জন কে আমাদের সমুন্নত রাখতে হবে।
তিনি এনসিপি কে উদ্দেশ্য করে বলেন আপনারা রাজনীতির কি বোঝেন। আগে রাজনীতি বোঝেন,শিখেন ,তারপর রাজনীতি করেন।
আপনারা আমাদের দলের সিনিয়র নেতাদের নিয়ে বাজে মন্তব্য করেন, এই দুঃসাহস কোথায় পান। আপনারা সংশোধন হয়ে যান ,না হলে আপনাদের থামাতে আমাদের ছাত্র দলই যথেষ্ট।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছি। কিন্তু দল যদি আমাকে মনোনয়ন না দেয়, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই আমি কাজ করবো।
তিনি দলের নেতা কর্মীদের আরো বলেন সামনে আমাদের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।