জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে- ৫ই আগষ্ট ভালুকা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গণ মিছিলে নেতৃত্ব দেন- ১৫৫ ময়মনসিংহ ১১ভালুকা আসনে মনোনীত ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী, ভালুকা উপজেলা জামায়াতে ইসলামীর আমির- ছাইফ উল্লাহ পাঠান ফজলু।
এছাড়াও উপস্থিত ছিলেন- ভালুকা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহীদুর রহমান শাহিন, সকল সহযোগী সংগঠন ও প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দসহ প্রায় দশহাজার নেতাকর্মী। গণ মিছিলটি ভালুকা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে- ছাইফ উল্লাহ পাঠান ফজলুর সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।