জুলাই গণঅভ্যুত্থানে ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে বুধবার দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ র্যালি বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, কোষাধক্ষ শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, জেলা মহিলা দলের সভাপতি ফারাতুন নাহার প্যারিস, ছাত্রদলের সভাপতি কায়েস সহ অন্যান্যরা।
এর আগে সকালে থেকে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে আনন্দ র্যালি নিয়ে দলীয় কার্যালয় একত্রিত হন বিএনপি বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।