বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে সাংবাদিক পেশাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পেশা। সত্য প্রকাশে সাংবাদিকরা যখন গণমাধ্যমের সংবাদ প্রচার প্রচারণা করেন তখন সাংবাদিকদের ঝুঁকির মধ্যে থাকতে হয়। কখনো রাজনৈতিক ঝুঁকি কখনো প্রশাসনিক ঝুঁকি নানা ধরনের ঝুঁকিপূর্ণর মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হয়। এরপরেও সাংবাদিকরা নানান প্রতিকূলতার মধ্য দিয়ে সাহসের সাথে সমাজে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি ও অসংহতি তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।যে সাহস রাজনীতিবিদরা পায় না সেই সাহসীকতার মাধ্যমে সাংবাদিকরা দায়িত্ব পালন করেন সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পক্ষ থেকে সাংবাদিকদের অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সর্বপ্রথম উন্মোচিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।আমাদের ভুলে গেলে চলবে না তৎকালীন সময়ে যখন বাংলাদেশে সরকারিভাবে পরিচালিত চারটি সংবাদপত্র ছাড়া বাকি সমস্ত সংবাদপত্রগুলো বন্ধ করে দেয়া হয়েছিলো শহীদ জিয়াই তখন সমস্ত পত্রিকা গুলোর সূচনা করেছিলেন।এরপর বাংলাদেশে বিটিভি ছাড়া বাকি অসংখ্য চ্যানেল গুলো বেগম খালেদা জিয়ার আমলে সূচনা হয়েছে বর্তমান সময়ে অনেকটা বিকাশিত হয়েছে।দল মত নির্বিশেষে সকল সাংবাদিক ঐক্যবদ্ধ থাকলে সাংবাদিকদের কেউ ক্ষতি করার সাহস পাবে না।বর্তমান সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের প্রয়োজন আর সেজন্য অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন আছে।সাংবাদিক হওয়াটা খুব সোজা কিন্তু এর দায়িত্ব পালন করাটা খুবই কঠিন।
আরোও এগিয়ে যাওয়ার প্রত্যয়ে পাঠক প্রিয় পত্রিকা
দৈনিক করতোয়া' ১২ আগস্ট প্রকাশনার ৪৯ পেরিয়ে
৫০ বছরে পদার্পণ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পলাশবাড়ী প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে গাইবান্ধা জেলা বিএনপি'র সভাপতি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-০৩(সাদুল্লাপুর-পলাশবাড়ী)নির্বাচনি আসনে বিএনপি'র সম্ভাব্য অন্যতম মনোনীত প্রার্থী অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক প্রধান অতিথির বক্তব্যে
এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের উন্নতি এবং ব্যক্তি সততার ক্ষেত্রে একটি সংবাদপত্রের বড় ভূমিকা রয়েছে।নিজে চুরি করবো না-কাউকে চুরি করতে দেবোনা।সবার আগে প্রথমত: নিজেকে সৎ হতে হবে।আমি সৎভাবে জীবনযাপন করি।আমার শরীরে একবিন্দু হারাম রক্ত প্রবাহিত হয়নি।আমি এমপি হলে ডিও লেটার টাকার বিনিময় বিক্রি হবে না।সৎভাবে জীবন-জীবিকার জন্য সুযোগ তৈরি করে দেবো।কিন্তু ; অসৎ ভাবে কাউকে কিছু করতে দেবোনা।যেখানে অসততা-দুর্নীতি ও স্বেচ্ছাচা রিতা মনে রাখবেন সেখানে আমিই হবো বড় বাধা।
দেশের বহুল আলোচিত দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে ১২ আগষ্ট মঙ্গলবার পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে পলাশবাড়ী প্রেসক্লাবে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাদেকুল ইসলাম রুবেলের সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে পলাশীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আবুআলা মওদুদ ছাড়াও পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা বৈদেশিক বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ,পলাশবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনজু প্রধান, আজাহার আলী, পৌর বিএনপির সহ সভাপতি আজাদুল আকন্দ,গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব দুলাল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সুমন রাজু সরকার,পৌর ছাত্রদলের সদস্য সচিব পায়েল,সরকারী কলেজ শাখার ছাত্র দলের সাধারন সম্পাদক রায়হান,সাবেক সহ সভাপতি সাংবাদিক ফেরদাউস,খবরবাড়ী ২৪ ডটকমের সম্পাদক মশফিকুর রহমান মিল্টন,প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম পাতা,প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু,সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম,ফেরদাউস মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ,রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক সিরাজুল শেখ,বাংলাদেশ প্রেসক্লাবরে সভাপতি আমিনুর কবির,সাংবাদিক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপস্থিত ছিলেন,প্রেসক্লাব সহ সভাপতি আশরাফুজ্জামন,সহিত্য বিষয়ক সম্পাদক বিদুষ, রিপোটার্স ইউনিটির সহ সভাপতি মিলন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,সাংবাদিক মোমিনুর রসিদ সাগর, নুর মহব্বত, ফারুক, লিমন রাজ্জাক,শহিদুল,সোহেল রানা,আবেদুর রহমান সবুজ,আশরাফুল,লিক্সন প্রমুখ।
বক্তব্য শেষে প্রধান অতিথি ডা.সাদিকসহ আমন্ত্রিত
অতিথিবৃন্দ দৈনিক করতোয়ার জন্মদিনের এই বিশেষ মহেন্দ্রক্ষণে আনুষ্ঠানিক কেক কর্তন করেন।উপস্থিতি সকলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মাধ্যমে দৈনিক করতোয়া পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।