রাজধানীর কারওয়ান বাজার সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। গতকাল মঙ্গলবার সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে এই ঘটনা ঘটে।
হামলার শিকার ওই পুলিশ কর্মকর্তার নাম ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সুমন রেজা। ছিনতাইকারীকে ধরতে গেলে তখন হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন ছিনতাইকারী। এতে এডিসি সুমন রেজার ডান হাতের মধ্যমাংশে কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যায়।