সিহাবুল আলম সম্রাট, রাজশাহীঃ রাজশাহী জেলার পুঠিয়া থানার কৃষ্ণপুর (আদিবাসী পাড়া) হতে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ০৪ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫,সিপিসি-২, নাটোর ক্যাম্প। রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ১০ ফেব্রুয়ারি ২০২৪ সময় ০৭.৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া পৌরসভার (৪নং ওয়ার্ড) গ্রাম:কৃষ্ণপুর (আদিবাসী পাড়া) এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪০৫ (চারশত পাঁচ) লিটার চোলাই মদসহ আসামী সুরেশ সর্দ্দার (৫২), পিতা-মৃত ভরত সর্দ্দা; গনেশ সর্দ্দার (৫০), পিতা-মৃত মুক্তি সর্দ্দার; কার্তিক সর্দ্দার (৪৫), পিতা-নিবারন সর্দ্দার; দীপক সর্দ্দার (২৮), পিতা-মৃত জ্যেতিশ সর্দ্দার; গ্রাম:কৃষ্ণপুর (আদিবাসীপাড়া), থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীগণ’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীগণ উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের উপস্থিতিতে স্বীকার করেন যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়সহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছে। রাজশাহী জেলার পুঠিয়া থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।