সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৩ আগস্ট ২০২৫ খ্রি. রাত ২১:০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন উজানচর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ নবী হোসেন (৫০), ২। হির্মন চন্দ্র বর্মন (৪০), ৩। মোঃ হেলাল মিয়া (৪৫) এবং ৪। জাকির হোসেন (২৩), সর্বথানা ভৈরব, জেলা-কিশোরগঞ্জদের হেফাজত হতে মোট ৩১ (একত্রিশ) কেজি ৯০০ (নয়শত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি মটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার অবৈধ বাজার মূল্য ৬,৩৮,০০০/-( ছয়লক্ষ আটত্রিশ হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় আসামীসহ আলামত হস্তান্তর করা হয়েছে।